মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে মো. যুবায়ের ইসলাম (৭) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার রাত ৭টার দিকে ইউনিয়নের মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. ইমনকে আটক করেছে পুলিশ। নিহত মো. যুবায়ের ইসলাম মাকহাটি গ্রামের মঈনউদিন মাঝির ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত যুবায়ের ইসলাম প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার চাচাতো ভাই মো. ইমন তাকে ডেকে নিয়ে যায়। পরে যুবায়েরের শিক্ষিকা তার মাকে বলে যুবায়ের পড়তে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে তা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে নিয়ে প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় মো. মহিউদ্দিন মাঝির ছেলে মো. ইমনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবায়ের ইসলাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেনৃ ইমন।