জাবির নতুন কোষাধ্যক্ষ রাশেদা আখতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক রাশেদা আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছর পদটিতে দায়িত্ব পালন করবেন তিনি। নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদা আখতার বলেন, ‘আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব।’ এর আগে কোষাধ্যক্ষ হিসেবে গত ৯ জুলাই মেয়াদ পূর্ণ করেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। পরে তিনি উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব নেন।