মাদক সেবন ও জুয়া

সাভারে সাবেক যুবলীগ নেতাসহ ১০ জন গ্রেপ্তার

সাভারে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে সাবেক যুবলীগ নেতা মুক্তার হোসেনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় নগদ ১৩ লাখ টাকা ও ৮ ক্যান বিয়ার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।