তথ্যপ্রযুক্তি আইন

তিন স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা

নাটোরে সাবেক তিন স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মানহানি এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মলয় রায় এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভসহ তিনজনকে বিবাদী করে মামলা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলা করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার।