হোমিওপ্যাথিক বোর্ড

শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ত্রিবার্ষিক শিক্ষক প্রতিনিধি নির্বাচন গত মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয়বারের মতো ঢাকা বিভাগের সদস্য নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কায়েম উদ্দিন। নির্বাচিত অন্যরা হলেন ডা. মোবাশ্বের আলী খাদেম (চট্টগ্রাম), ডা. এস. এম মিল্লাত হোসেন (রাজশাহী), ডা. আনিসুর রহমান (খুলনা), ডা. আবুল কালাম (বরিশাল), ডা. ইমদাদুল হক (সিলেট), ডা. আশিক কুমার রায় (রংপুর) ও ডা. মুহাম্মদ আবুল কাশেম (ময়মনসিংহ)। বোর্ডের কাজের গতিশীলতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন নবগঠিত প্রতিনিধিরা। নিজস্ব প্রতিবেদক।