মির্জাপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (৪) ও সিফাত মিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল  বুধবার বেলা ১১টায় মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশুর মধ্যে সামিয়া থলপাড়া গ্রামের ছানোয়ার হোসেনরে মেয়ে এবং সিফত একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়াস  বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশেই খেলা করছিল ওই দুই শিশু। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে খুঁজতে নেমে পাওয়া তাদের।