করোনাভাইরাসের ভয়াবহতারোধে আমলাদের রাস্তায় নামানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে করোনারোধে গণসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গণস্বাস্থ্যের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে নাগরিক সমাজের উদ্যোগে ‘করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচলে সচেতন করা ও মাস্ক বিতরণ’ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সব আমলাকে রাস্তায় নামান। তাদের গণসচেতনতার কাজে ব্যবহার করুন। তাদের বসিয়ে বসিয়ে আর কতদিন বেতন খাওয়াবেন।’
স্কুল-কলেজ খুলে দেওয়ার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারত।