ঘরে নবদম্পতির ঝুলন্ত লাশ

সাভারের আশুলিয়া থেকে নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার একটি ভাড়া বাসা থেকে  লাশ দুটি উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালীর মনোহরপুর গ্রামের টুটুল (৩০) ও তার স্ত্রী ইসলামী এলাকার বড় রাধানগর গ্রামের মারিয়া খাতুন (১৮)।

আশুলিয়া থানার উপপরিদর্শক শফিউল্লাহ বলেন, তারা সদ্য বিবাহিত ছিলেন।  গ্রাম থেকে ঢাকায় এসে সংসার করছিলেন।