নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

দ্বিতীয় অধ্যায় : বিশ্বসভ্যতা (মিসর, সিন্ধু, গ্রিক ও রোম)

বহুনির্বাচনী

১. প্রাচীন গ্রিসে কীভাবে গণতন্ত্রের সূচনা হয়?

ক. নাগরিকদের সচেতনার মাধ্যমে

খ. সৈনিকদের বিদ্রোহের মাধ্যমে

গ. জনগণের কল্যাণের মাধ্যমে

ঘ. কয়েকজন সংস্কারকের স্বীয় প্রচেষ্টার মাধ্যমে

২. গ্রিসে কোন খেলার সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল?

ক. অলিম্পিক       খ. ফুটবল

গ. হকি               ঘ. ক্রিকেট

৩. আইনের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়?

ক. চৈনিকদের

খ. গ্রিকদের

গ. মিসরীয়দের

ঘ. রোমানদের

৪. রোমানদের সামরিক আইন কত রকমের ছিল?

ক. দুই               খ. তিন

গ. চার               ঘ. পাঁচ

৫. রোমানদের অন্যতম দেবতার

নাম কী?

ক. বিষ্ণু              খ. জুপিটার

গ. গণেশ            ঘ. কার্তিক

৬. ইনিড গ্রন্থের রচিয়তা কে?

ক. ভার্জিল                       খ. ট্যাসিটাস

গ. লিভি              ঘ. ওভিদ

৭. পৃথিবীতে কারা প্রথম মানচিত্র অঙ্কন করেন?

ক. গ্রিকরা

খ. রোমানরা

গ. মিসরীয়রা

ঘ. চৈনিকরা

৮. প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন?

ক. রিপাবলিক

খ. ইলিয়ড

গ. পলিটিক্স

ঘ. হোমার

৯. পোসিডন কীসের দেবতা ছিলেন?

ক. চন্দ্রের                        খ. সূর্যের

গ. সাগরের                      ঘ. আগুনের

১০. রোমান সভ্যতায় অন্ধকার যুগ হিসেবে কোন সময়কে ধরা হয়?

ক. ১৪৬-৪৩ খ্রিস্টপূর্ব অব্দ

খ. ১৪৬-৪৪ খ্রিস্টপূর্ব অব্দ

গ. ১৪৬-৪৫ খ্রিস্টপূর্ব অব্দ

ঘ. ১৪৬-৪৬ খ্রিস্টপূর্ব অব্দ

১১. হায়রোগ্লিফিক বা পবিত্র অক্ষর ব্যবহৃত হতো

i. রাজার আদেশ প্রচারের জন্য

ii. ধর্মীয় বাণী হিসেবে

iii. যুদ্ধক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i                           খ. ii ও iii

গ. i ও ii                      ঘ. i, ii ও iii

১২. গ্রিক শিশুদের খেলাধুলায় হাতে খড়ি হতো কোথায়?

ক. বিদ্যালয়ে       খ. ক্লাবে

গ. বাড়িতে                      ঘ. কলেজে

১৩. রোমীয় সমাজে গ্লিবিয়ানরা কোন শ্রেণিভুক্ত ছিল?

ক. অবহেলিত      খ. উন্নত

গ. বঞ্চিত                        ঘ. পীড়িত

১৪. মিসরীয় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

ক. আধুনিক অস্ত্র আবিষ্কার

খ. আগুন আবিষ্কার

গ. কলম আবিষ্কার

ঘ. অক্ষর আবিষ্কার

১৫. গ্রিকদের দেওয়া কাগজের নামের ক্ষেত্রে কোন নামটি প্রযোজ্য?

ক. প্যাপিরাস       খ. কর্ণফুলী

গ. ডিমাই                        ঘ. পেপারস

১৬. মিসরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে?

ক. চিত্রশিল্পের

খ. মৃৎশিল্পের

গ. পোড়ামাটির শিল্পের

ঘ. কাগজ শিল্পের

১৭. মিসরীয়দের প্রিয় রং ছিল

ক. লাল-সাদা

খ. সবুজ-কালো

গ. হলুদ-নীল

ঘ. সাদা-কালো

১৮. নীলনদ উপত্যকার আয়তন কত?

ক. পাঁচশ মাইল

খ. পাঁচশ পঞ্চাশ মাইল

গ. ছয়শ মাইল

ঘ. ছয়শ পঞ্চাশ মাইল

১৯. সিন্ধু সভ্যতা কীসের সমসায়িক?

ক. প্রাচীন সভ্যতা

খ. চৈনিক সভ্যতা

গ. গ্রিক সভ্যতা

ঘ. মিসরীয় সভ্যতা

২০. মিসরের প্রথম রাজা কে ছিলেন?

ক. করাবী                       খ. ফারাও

গ. ফাতেহ                       ঘ. কামরান

২১. ফারাওরা কেমন ছিলেন?

ক. ক্ষমতাশালী

খ. উচ্চবিত্ত

গ. দুর্বল

ঘ. ব্যবসায়ী                                                                                                                 

উত্তর

১. ঘ, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক, ২০. খ, ২১. ক