সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে শিক্ষক নেতারা  বলেন, দীর্ঘ ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা বই ছেড়ে ফেইসবুক, ভার্চুয়াল গেমস ও মাদকাসক্ত হয়ে পড়ছে। এতে অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক মানসিক সমস্যায় ভুগছেন। বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট আদান-প্রদান চলছে। কিন্তু অ্যাসাইনমেন্ট ভালোভাবে বুঝতে পারছে না অনেকেই।