সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফর করে পাকিস্তান যাবে ইংল্যান্ডের সাদা বলের দল। এ রকমই কথাবার্তা ছিল। উদ্দেশ্য ভারতে নির্ধারিত টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা গড়া। কিন্তু ভারত থেকে বিশ্বকাপ আরব আমিরাতে সরিয়ে নেওয়ায় ইংল্যান্ড বাংলাদেশে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-২০’র সফর পিছিয়ে ২০২৩ সালে নেয় কদিন আগে। কিন্তু পাকিস্তানে যাচ্ছে তারা ঠিকই। ৯ অক্টোবর ইয়ন মরগানের দল পা রাখবে পাকিস্তানের মাটিতে, যা হবে ২০০৫ সালের পর দেশটিতে ইংল্যান্ডের প্রথম সফর। করাচিতে ১৩ ও ১৫ অক্টোবর দুটি টি-২০ ম্যাচ। ইন্টারনেট।