রূপগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গ্রামে হামলা চালিয়ে মসজিদসহ অর্ধশতাধিক বাড়িঘর-দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় এ কর্মসূচি পালন হয়।

কায়েতপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আবদুল হাই জানান, গত সোমবার রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কায়েতপাড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয় এবং তার বাহিনীর সদস্যরা স্থানীয় সুলতান নামে এক যুবককে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে জয় ও সুলতানের লোকজনের মাঝে সংঘাত হয়। এর জেরে নাজমুল খন্দকার জয় পাশর্^বর্তী চনপাড়া বস্তি থেকে ভাড়ায় লোক এনে বড়ালু গ্রামে হামলা করে।