সোনারগাঁ পৌরসভার মাঠে নির্মিত শোক দিবসের আলোচনা সভার প্যান্ডেল ভাঙচুর করছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের এ প্যান্ডেল করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন বলেন, আওয়ামী লীগ দল করতে হলে বঙ্গবন্ধুকে মনেপ্রাণে বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ার প্যান্ডেল ভাঙচুর করা ন্যক্কারজনক। এ ঘটনার নিন্দা জানাই।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু বলেন, বঙ্গবন্ধুর প্রতি যাদের শ্রদ্ধা ও ভালোবাসা নেই তারাই এ ধরনের কাজ করতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর মিলাদ মাহফিলে যারা হামলা চালিয়ে ভাঙচুর করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।