পররাষ্ট্রমন্ত্রী বললেন

সবার সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয়

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বে শান্তির জন্য সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয় এ নীতিতেই চলে বাংলাদেশ; যা বঙ্গবন্ধুর দেখানো পথ। বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন আর সে জন্যই এ নীতির সৃষ্টি করেছিলেন। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শান্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন।

গত শুক্রবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধু মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন সোনার বাংলার। তাই আমরা এখন সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে এগোতে পারছি। তিনি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বহুবার জেল খেটেছেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক বৈষ্যমের বিরুদ্ধে লড়ে গেছেন।’