পরীমণিকে গ্রেপ্তার করা এবং তাকে হ্যারেস করা বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করার প্রমাণ বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পরীমণির মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।
‘জাস্টিস ফর পরীমণি’ স্লোগান নিয়ে প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয় ‘বিক্ষুব্ধ নাগরিকজন’-এর ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশের অন্যতম সমন্বয়ক প্রকাশক রবিন আহসানসহ আরও বক্তব্য দেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের কো-ফাউন্ডার মুশফিকা লাইজু, মানবাধিকারকর্মী বেগম জোনাকি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শরিফুজ্জামান শরিফ, মানবাধিকারকর্মী শাশ^তী বিপ্লব, জাসদের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।