জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাকে বিশ্ব দরবারে অবিসংবাদিত করেছিল। দেশবাসী তাকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছেন। তিনি ছিলেন সর্বস্তরের মানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চিরঅম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব।’
গতকাল শনিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন তিনি।