ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে একদিনে ২৫ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে রবিবার সকাল পর‌্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজনই ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, একজন নেত্রকোনা ও একজন শেরপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জনের বাড়িই ময়মনসিংহে। বাকিদের মধ্যে দুই জন নেত্রকোনা, একজন কিশোরগঞ্জ, একজন টাঙ্গাইল ও একজন জামালপুরের বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৩৫৯ জন। এর মধ্যে ২১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

করোনা আক্রান্ত মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের পরিমল চন্দ্র দে (৯০), নুরুল ইসলাম (৬০), নুরুল হুদা (৬৫), ত্রিশাল উপজেলার হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭), তারাকান্দা উপজেলার ইউসুফ (৮০), হালুয়াঘাট উপজেলার বিজয় রিচিল (৬০), নান্দাইল উপজেলার আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার জাহানারা (৫৪), শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাহমুদা (৬৪)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন; তারা হলেন- ময়মনসিংহ সদরের লুৎফুন্নাহার (৮৩), সীমা সাহা (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার রওশন আরা (৫০), গৌরীপুর উপজেলার শিরিন (৫০), মুক্তাগাছা উপজেলার জরিনা খাতুন (৫৫), নান্দাইল উপজেলার খোদেজা বেগম (৪৬), ফুলবাড়িয়া উপজেলার আবু বক্কও সিদ্দিক (৬০), গফরগাঁও উপজেলার সালেহা (২৫), রমিজ উদ্দিন (৮৫), ত্রিশাল উপজেলার শামীমা নাসরীন (২৬),  নেত্রকোনা কেন্দুয়া উপজেলার আব্দুর রহমান (৮৫) পূর্বধলা উপজেলার ফরহাদ (৪৫), জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার রোকেয়া (৬০), টাঙ্গাইল মধুপুর উপজেলার আকবর আলী (৬০) এবং কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০)।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮৪টি নমুনা পরীক্ষায় আরও ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন।

আরও পড়ুন...রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু