জাতীয় শোক দিবস

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের এক দিনের বেতন দিয়ে ত্রাণ বিতরণ

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের একদিনের বেতনের টাকা দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এলেনবাড়ির পিডব্লিউডি ট্রেনিং একাডেমি চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শামীম আখতার। ত্রাণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিল গণপূর্ত সম্পদ বিভাগ ও  গণপূর্ত ই/এম বিভাগ-১।