নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

রবিবার (১৫ আগস্ট) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য বেনজীর আহমেদ, জনাব এম. এ. কাশেম, জনাব মো. শাহজাহান এবং মিজ. রেহানা রহমান, এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক এবিএম রাশেদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অনেকে।