‘কিছু’ আফগানকে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ

আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ নাকচ করে দিয়েছে ঢাকা। সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল মোমেন বলেন, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর আমরা জানতে চেয়েছিলাম, কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যা আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।ৃ

এর আগে আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্যদের জন্য কাজ করা আফগান নাগরিকসহ কয়েক হাজার মানুষকে সরিয়ে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিকল্পনা বিভাগে কর্মরত এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে, তৃতীয় পক্ষের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান থেকে প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নিতে। গত ১৫ দিনে আমরা তৃতীয় পক্ষগুলোর সঙ্গে এ বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি।

এর আগে আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্যদের জন্য কাজ করা আফগান নাগরিকসহ কয়েক হাজার মানুষকে সরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিকল্পনা বিভাগে কর্মরত এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে, তৃতীয় পক্ষের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান থেকে প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নিতে। গত ১৫ দিনে আমরা তৃতীয় পক্ষগুলোর সঙ্গে এ বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক শীর্ষ কর্মকর্তা জানান, বিমান ছাড়াও যুক্তরাষ্ট্র এয়ার এশিয়া এবং গুরুদা ইন্দোনেশিয়াকে কাবুল থেকে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৮০ জন আফগান শিক্ষার্থীও ঢাকায় আসার চেষ্টা করছেন।