ময়মনসিংহে করোনা মোকাবিলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা সহযোগিতায় ৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৫০০টি পাল্স অক্সিমিটারসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
গতকাল সোমবার দুপুরে নগরীর টাউন হল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল করিমের কাছে এসব চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস প্রমুখ।