করোনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মকর্তার মৃত্যু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সহকারী রেজিস্ট্রার রতন মল্লিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে সিকৃবির জনসংযোগ দপ্তর। গত ৩ আগস্ট রতন মল্লিক করোনাভাইরাসে আক্রান্ত হন। ভাইরাস শনাক্ত হওয়ার ১২ দিনের মাথায় তিনি মারা গেলেন। সহকারী রেজিস্ট্রার রতন মল্লিকের মৃত্যুতে সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার এক শোকবার্তায় রতন মল্লিকের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিকৃবি শিক্ষক সমিতি, অফিসার পরিষদ ও কর্মচারী পরিষদ।