দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক
বহুনির্বাচনী
১. ওয়্যার মাধ্যমগুলো হলো
i. ফাইবার অপটিক্স
ii. টুইস্টেড পেয়ার কেব্ল
iii. রেডিও লিংক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iiii
২. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কী বলে?
ক. ডিভাইস খ. টপোলজি
গ. ইন্টারনেট ঘ. মিডিয়া
৩. কোন টপোলজিতে একটা মূল লাইনের সঙ্গে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়?
ক. স্টার টপোলজি
খ. মেশ টপোলজি
গ. বাস টপোলজি
ঘ. ট্রি টপোলজি
৪. কোন টপোলজিতে সর্বশেষ সংযুক্ত কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
ক. রিং খ. বাস গ. ট্রি ঘ. মেশ
৫. কোন টপোলজিতে যেকোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?
ক. রিং খ. বাস গ. ট্রি ঘ. মেশ
৬. কোন টপোলজিতে ডেটা ট্রান্সফার হয় একটি নির্দিষ্ট দিকে?
ক. রিং খ. মেশ গ. ট্রি ঘ. স্টার
৭. যে টপোলজিতে একটি মাত্র হাবসুইচের সঙ্গে সব কম্পিউটার যুক্ত থাকে তাকে কী বলে?
ক. রিং টপোলজি
খ. স্টার টপোলজি
গ. মেশ টপোলজি
ঘ. ট্রি টপোলজি
৮. কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয় কোন টপোলজিতে?
ক. মেশ খ. হাইব্রিড
গ. স্টার ঘ. রিং
৯. একটা নেটওয়ার্কের সব কম্পিউটার সবগুলো কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকলে তাকে কী বলে?
ক. হাফ মেশ টপোলজি
খ. কমপ্লিট মেস টপোলজি
গ. রিং টপোলজি
ঘ. স্টার টপোলজি
১০. স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক. সার্ভার খ. সুইচ
গ. গেটওয়ে ঘ. ঘওঈ
১১. বাস টপোলজির ক্ষেত্রে
i. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে
ii. একটা মূল লাইনের সঙ্গে সব কম্পিউটার জুড়ে দেওয়া থাকে
iii. তথ্য গ্রহণের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট কম্পিউটারটি তথ্য গ্রহণ করে অন্যরা তথ্যগুলোকে উপেক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iiii
১২. রিং টপোলজি সাধারণত
i. একটি মূল ব্যাকবোন লাইনের সঙ্গে সব কম্পিউটারকে যুক্ত করে
ii. সর্বদা বৃত্তাকারে সংযুক্ত থাকে
iii. তথ্য প্রেরণ শুধু একদিকে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iiii
১৩. স্টার টপোলজির বৈশিষ্ট্য
i. একটি মাত্র কেন্দ্রীয় হাব থাকে
ii. কম্পিউটারগুলো স্টারের মতোই সাজাতে হবে
iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iiii
অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও :
রুদ্র বাজার থেকে নেটওয়ার্ক স্থাপনের জন্য একটি হাব কিনে আনল এবং তার বাসায় সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলল।
১৪. রুদ্রের নেটওয়ার্কটি কোন টপোলজির হবে?
ক. বাস খ. স্টার গ. মেশ ঘ. হাইব্রিড
১৫. রুদ্রের নেটওয়ার্কটির বৈশিষ্ট্য হলো
i. কেন্দ্রীয় হাবটি নষ্ট হলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যাবে
ii. এটা তুলনামূলক সহজ টপোলজি
iii. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iiii
১৬. ভবিষ্যতে ডেটাবেইস প্রবেশ করা থেকে তথ্য বের করতে কী প্রক্রিয়া ব্যবহার করা হবে?
ক. চোখের রেটিনা স্ক্যান করার মাধ্যমে
খ. রক্তের গ্রুপের মাধ্যমে
গ. পাসপোর্টের মাধ্যমে
ঘ. মোবাইল ব্যবহারের মাধ্যমে
১৭. ওয়েবে যুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতি কোনটি?
ক. ক্লাউড কম্পিউটিং খ. ল্যান
গ. প্যান ঘ. ম্যান
১৮. ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. সব সময় ব্যবহারের অসুবিধা
খ. অত্যন্ত শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন
গ. কর্মক্ষেত্রে অল্প ব্যয়ে ইন্টারনেট ব্যবহার
ঘ. অর্থনৈতিক শক্তি অর্জন
উত্তর
১. ক, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. ক, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ