ক্ষমতা দখলের পর আফগানিস্তানে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। সেই সাথে নারীদেরকেও তাদের সরকারে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে তারা।
বার্তা সংস্থা এপি জানায় মঙ্গলবার এই ঘোষণা দেয় তারা। তালেবান ক্ষমতা দখলের পর, হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে। বিমানবন্দরে গাদাগাদি করে বিমানে ওঠার চেষ্টার ছবি প্রকাশিত হয়েছে বিশ্বের গণমাধ্যমগুলোতে। এই পরিস্থিতিতে জনগণের মনে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনতেই এমন ঘোষণা দিলো তালেবান।
দুই দশক আগে তালেবানের কঠোর শাসনের কথা অবশ্য এখনো ভুলতে পারেনি আফগানিস্তানের মানুষ। চুরির শাস্তি হিসেবে হাত কেটে দেয়া, ব্যাভিচারের শাস্তি পাথর ছুড়ে হত্যাসহ, নারীদের কঠোর অনুশাসন মেনে চলতে বাধ্য করেছিল তারা।
এদিকে, এই মূহুর্তে কাবুলের রাস্তায় বড় ধরণের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি, সড়কে সড়কে পাহারা দিচ্ছে তালেবান।