পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল আসবে ২৪ আগস্ট। কিন্তু মূল দলের আগেই ২০ আগস্ট থেকে দ্য হান্ড্রেড খেলে ঢাকায় আসছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। এসেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা। এমনিতেই ইংল্যান্ডে বায়ো বাবলের মধ্যেই আছেন এ দুই ক্রিকেটার। যদিও এই টুর্নামেন্টের বায়ো বাবল অতটা কঠোর নয়।
এদিকে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে গতকাল দেশে এসেছে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল।