বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম ও ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম প্রথমবারের মতো আয়োজন করেছে গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড-২০২১। বিশ্ব আন্তর্জাতিক শান্তি দিবসে আগামী ২১ সেপ্টেম্বর দুবাইয়ের ক্রাউন প্লাজায় ৬ ক্যাটাগারিতে ১৮ জন সাহসী, সৃজনশীল উদ্যোক্তা ও নেতাকে সম্মাননা জানানো হবে। এ লক্ষ্যে ১৫ আগস্ট বাংলাদেশ সময় রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে নমিনেশন আবেদন কার্যক্রম শেষ হয়। পুরস্কার পেতে বিশ্বের ৩১টি দেশ থেকে আবেদন করেছেন ১ হাজার ৬৭৫ জন। তাদের মধ্য ২০ বাংলাদেশিসহ ৪৮ জন মনোনীত হয়েছেন।
আয়োজনের বিষিয়ে বিডিএসআইএফ ও ডিএসআইএফের প্রতিষ্ঠাতা সভাপতি আলী আকবর বলেছেন, মূলত যাদের অনুকরণীয় প্রচেষ্টা অন্যদের জীবনকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে এবং শান্তি ও মানবিক সেবার সংস্কৃতিতে ধারাবাহিকভাবে অবদান রেখেছে তাদেরকেই এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।