চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, রহনপুর, শিবগঞ্জ, ভোলাহাট ও মহারাজপুর এক্সচেঞ্জের পুরাতন টেলিফোন নম্বরসমূহ পরিবর্তন করা হচ্ছে। বিটিসিএলের এমওটিএন প্রকল্পের আওতায় ১১ ডিজিটের নতুন নম্বর প্রতিস্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর প্রদান করা হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুরনো সাত ডিজিট ও পরিবর্তিত নতুন এগার ডিজিট হলো চাঁপাইনবাবগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ ০৭৮১৫ঢঢঢঢ স্থলে ০২ ৫৮৮৮৯ঢঢঢঢ; নাচোল টেলিফোন এক্সচেঞ্জ ০৭৮১৬ঢঢঢঢ স্থলে ০২ ৫৮৮৮৯ঢঢঢঢ; রহনপুর টেলিফোন এক্সচেঞ্জ ০৭৮৩৪৫ঢঢঢঢ স্থলে ০২ ৫৮৮৮৯ঢঢঢঢ; শিবগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ ০৭৮২৫৭ঢঢঢঢ স্থলে ০২ ৫৮৮৮৯ঢঢঢঢ; ভোলাহাট টেলিফোন এক্সচেঞ্জ ০৭৮২২৫ঢঢঢঢ স্থলে ০২ ৫৮৮৮৯ঢঢঢঢ; মহারাজপুর টেলিফোন এক্সচেঞ্জ ০৭৮১৯ঢঢঢঢ স্থলে ০২ ৫৮৮৮৯ঢঢঢঢ। বিজ্ঞপ্তি।