বরিশালে মৎস্যচাষ প্রযুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নগরীর কাশিপুর মৎস্য বীজ উৎপাদন খামার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী শ ম রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। তবে সঠিকভাবে নদী ড্রেজিং না হওয়ায় ও পরিবেশ নষ্ট হওয়ায় আগে নদীর যেসব এলাকায় ইলিশ পাওয়া যেত, সেসব এলাকায় এখন আর পাওয়া যাচ্ছে না।