রংপুরে জিএম কাদের

সরকার লকডাউন কার্যকরে ব্যর্থ হয়েছে

সরকার লকডাউন দিয়ে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

গতকাল বুধবার দুপুরে রংপুর দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে প্রয়াত জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, সবকিছুর ঊর্ধ্বে জীবন। জীবনের জন্য আমরা রাজনীতি করি। উন্নয়নসহ সবকিছু আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। যদি জীবন না থাকে তাহলে রাজনীতি ও উন্নয়নের কোনো অর্থ থাকে না। আমরা সংসদে, গণমাধ্যমে বলেছি প্রান্তিক পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বাড়াতে হবে। সরকার ইতিমধ্যে কিছু কাজ প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করেছেÑযা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।