কিছু ইংরেজি শব্দের বানান বেশ জটিল। লেখার সময় আমরা প্রায়ই এই বানানগুলো ভুল করে থাকি। কিন্তু কিছু কৌশল অবলম্বন করে এই শব্দগুলোর বানান সহজেই মনে রাখতে পারি। আজ আমরা এমন কিছু জটিল ইংরেজি শব্দের বানান মনে রাখার কৌশল জানব।
1. Questionnaire- প্রশ্নমালা।
Question nai re- কোশ্চেন নাই রে।
2. Psychological- (সাইকোলজিক্যাল) - মনস্তাত্ত্বিক।
Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
3. Assassination- (অ্যাস অ্যাসিনেশন) - গুপ্তহত্যা।
Ass ass i nation- গাধার পর গাধা, তার পর আমি, তারপর জাতি।
4. Lieutenant- (লেফটেনেন্ট) - সামরিক কর্মী।
Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিঁপড়া।
5. Assessment- কর নির্ধারণ
Ass e ss men t- গাধায় ই ডাবল s মানুষ টি।
6. Hallucination- অমূলক/অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
Hall u ci nation- হল তুমি! ছি জাতি।
7. Diarrhoea- উদরাময়।
Dia rr hoea- ডায়া ডাবল r হোয়ে।
8. Bureaucracy- আমলাতন্ত্র।
Burea u cracy- বুরিয়া তুমি cracy.
9. Restaurant- রেস্টুরেন্ট।
Rest a u r ant- বিশ্রাম এ তুমি আর পিঁপড়া।
10. Parallel- সমান্তরাল।
Par all e l- পার করো সব ই এল।
11. Illegitimate -অবৈধ।
Illeg i tim ate- অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Miscellaneous- বিবিধ।
Mis cell an e o us-মিস সেল একটি ই ও আমাদের সঙ্গে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)