খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু সেই বামন গরু রানীর

খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হওয়ায় গিনেস বুকে নাম উঠল না দেশের সবচেয়ে খর্বাকৃতির (বামন) গরু রানীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রানীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম। তিনি বলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় গতকাল দুপুরে রানীকে আমাদের এখানে আনা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে গরুটিকে সুস্থ করে তুলতে আমরা যথাসাধ্য চেষ্টাও করেছিলাম। কিন্তু তার পেট ফুলে যাওয়ায় আর বাঁচানো সম্ভব হয়নি। রানী মারা যাওয়ার পর খামারটির মালিক এসে তাকে নিয়ে যায়।’ 

তবে রানীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি খামার কর্র্তৃপক্ষ।

সাভার উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব বলেন, ‘বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুকে রেকর্ড গড়তে রানীর আর মাত্র দেড় মাস বাকি ছিল বলে খামার কর্র্তৃপক্ষ জানিয়েছিল।

আশুলিয়ার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের বক্সার ভুট্টি জাতের গরু রানীর ওজন ২৬ কেজি, আর উচ্চতা ২০ ইঞ্চি।