আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর দেশটির ক্রীড়াঙ্গন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বারবারই বলছে ক্রীড়াক্ষেত্রে কোনো হস্তক্ষেপ নেই তালেবান সরকারের। দেশটির সরকার বদলের কারণে সূচিতে থাকা পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ অনিশ্চয়তায় পড়ে গেছে আফগানদের। অবশ্য শঙ্কা কাটিয়ে সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আফগানিস্তানের অক্টোবর-নভেম্বরের টি-২০ বিশ্বকাপে খেলাতেও কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে এসিবি।
তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির নারী ক্রিকেট বা ফুটবল এগিয়ে যাওয়া নিয়েই শঙ্কা জেগেছে বেশি। তবে পুরুষ ক্রিকেট বা ফুটবল নিয়ে এখনো দুশ্চিন্তার কিছু হয়নি। এসিবির একজন মুখপাত্র আবার তা মনে করিয়ে দিলেন, ‘ক্রিকেট নিয়ে তালেবান সরকারের কোনো সমস্যা নেই। তারা ইতিমধ্যেই আমাদের পরিকল্পনা মতো এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।’ ইন্টারনেট।