ফিফপ্রো পেশাদার ফুটবলারদের জন্য বিশ্বব্যাপী প্রতিনিধি সংস্থা। তারা আফগানিস্তানের বিপন্ন ফুটবলারদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তালিবান ক্ষমতা দখলের পর এক টুইটারে ফিফপ্রোর পক্ষ থেকে জাননো হয়েছে, ‘যে সব একটিভিস্ট এবং অ্যাথলেট অনেক বছর থকে আফগানিস্তানের মানবাধিকারের উন্নতির জন্য কথা বলছিল সেই সব ঝুঁকিপূর্ণদের উদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করছে ফিফপ্রো।’ ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন বিমানের ল্যান্ডিং গিয়ারে ঝুলে এক ফুটবলারের দেশ ছাড়ার সময় মৃত্যুর খবর আলোড়ন ফেলেছে। আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি। আমেরিকার বোয়িং সি-১৭ বিমানের ল্যান্ডিং গিয়ারে নিজেকে বেঁধে দেশ থেকে পালাতে চেয়েছিলেন। তার মৃত্যুর খবরে এক বন্ধু ফেইসবুকে লিখেছেন, ‘আনওয়ারির সঙ্গে আমার অনেক স্মৃতি ছিল, সে ছিল আমার ভাই। এমন অপূরণীয় ক্ষতি আমাকে দুঃখে ভাসিয়ে দিয়েছে।’ ইন্টারনেট।