শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ছাত্রলীগের

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় বোমা হামলার ঘটনায় নিহতদের স্মরণে আলোক প্রজ্বলন অনুষ্ঠান করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

গতকাল সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ এ আয়োজন করে সংগঠনটি। আলোক প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ২১ আগস্ট নিহত সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এবং জড়িতদের বিচার সম্পন্ন করে মদদদাতাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানায় তারা।