গোপালগঞ্জে বিদ‌্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ শহ‌রের মোহাম্মদপাড়ার শাপলাবাগ এলাকায় নির্মাণা‌ধীন ভব‌নে কাজ করার সময় বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে সোহেল শেখ (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

তিনি সদর উপজেলার পূর্ব আড়পাড়া গ্রামের বকুল শেখের ছেলে। রবিবার শহ‌রের মোহাম্মদপাড়ার শাপলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার এসআই মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার বাসিন্দা ইসলামী ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমানের নির্মাণাধীন ভবনের ৩ তলার রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন সোহেল।

ভবনের একেবারে পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সাথে অসাবধানতাবশত বিদ্যৎস্পৃষ্ট হয় ওই শ্রমিক। পরে তাকে সাথে সাথে সদর হাসপাতালে নেয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।