শুকিয়ে যাচ্ছে আমেরিকার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কলোরাডো। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন’র এক বিশেষ প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।
কলোরাডো নদী ৪০ মিলিয়ন বা ৪ কোটি মানুষের খাবর পানি সরবরাহ করে থাকে। এই নদী থেকে সেচের পানি পেয়ে থাকে কৃষকরা, উৎপাদন হয় বিদ্যুতেরও। তবে এর সরবরাহ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। পানি কমে আসায় বাড়ছে সংকট।
প্রয়াত মার্কিন সঙ্গীতশিল্পী জন ডেনভারের ‘রকি মাউন্টেন হাই’ গানটি যারা শুনেছেন, তাদের কাছে বেশ পরিচিত কলোরাডো নদী। সুউচ্চ রকি পর্বতের বরফগলা জল এসে জমা হয় কলোরাডো নদীতে।
বর্তমানে, এই নদী উত্তর আমেরিকার সাতটি অঙ্গরাজ্য এবং মেক্সিকোর ৪০ মিলিয়ন লোকের পানি সরবরাহ করে থাকে। ৫ মিলিয়ন লোক তাদের কৃষিকাজের জন্য সেচের পানি পায় কলোরাডো থেকে।
তবে দুঃখের বিষয়, ধীরে ধীরে এই নদীর পানি হ্রাস পাচ্ছে। সিএনএনে করা ড্রিউ কান, রেনে রিগটন ও ড্যানিয়েল ওল্ফের এক বিশেষ প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।