জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস. এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা কভিড-১৯ এর কারণে স্থগিত করা হয়েছিল।

এই স্থগিত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।

আবেদন ফরম পূরণের শেষ তারিখ ২২ আগস্ট থেকে বাড়িয়ে ২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ঠিক করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।