জনগণের জীবিকা বন্ধ না করে শ্যামপুর সুগার মিলসসহ সব চিনিকল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল রবিবার শ্যামপুর সুগার মিলস্ গেটে মাড়াই স্থগিতকৃত মিল চালুকরণ ও চলমান পরিস্থিতিতে মিলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘দেশের চিনিকলগুলোয় উৎপাদিত খাঁটি ও অর্গানিক চিনির চাহিদা বাইরের দেশে আকাশচুম্বী। বর্তমান চিনিকলের মেশিনগুলোর উৎপাদনক্ষমতা কমে গেলে সরকার সেগুলোর আধুনিকীকরণ করছে না কেন, শিল্পকারখানা বন্ধ করা হচ্ছে কার স্বার্থে?’
জি এম কাদের বলেন, ‘বরিশালের ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে কিন্তু আমরা জানতে পারছি না। তবে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।’