কৃষককে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তার নাম  মো. শহিদ মিয়া (৫১)। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলায় মাহাদেবপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শহিদ মিয়ার সাথে তার বড় ভাই মো. মুকবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বিকেল তিনটার দিকে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদ মিয়ার ওপর হামলা চালায়। এলোপাথারি কুপে শহিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় শহিদ মিয়ার স্ত্রী শ্যামলা আক্তার (৪৫), ছেলে শাহিন মিয়া (২৫) ও অন্তঃসত্ত্বা ভাগনি হারুনা আক্তারসহ (২২) তিনজন আহত হন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।