ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

দ্বিতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহুনির্বাচনী

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

গ্রুপ      যন্ত্রের নাম

A         কি-বোর্ড

B          প্রিন্টার

C         মনিটর

১. গ্রুপ A এর যন্ত্রগুলো কী ধরনের ডিভাইস?

ক. আউটপুট ডিভাইস

খ. ইনপুট আউটপুট ডিভাইস

গ. হার্ডওয়্যার

ঘ. ইনপুট ডিভাইস

২. চিত্রে যে গ্রুপ দুটো আউটপুট ডিভাইস নির্দেশ করে

i. গ্রুপ B  ii. গ্রুপ A  iii. গ্রুপ C

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

৩. কম্পিউটারের হার্ডওয়্যার হলো

i. র‌্যাম ii. রম iii. ওয়ার্ড প্রসেসর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

৪. কম্পিউটারের ভেতরে থাকে

i. ইনপুট  ii. মেমোরি iii. প্রসেসর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

৫. নিচের কোনটি স্টোরেজ ডিভাইজ নয়?

ক. র‌্যাম              খ. সিডি

গ. প্রসেসর                      ঘ. পেনড্রাইভ

৬. CD এর পূর্ণরূপ কী?

ক. Compact Data

খ. Compact Design

গ.  Compact Drive

ঘ.  Compact Disc

৭. কম্পিউটারের তথ্য কোথায় স্থায়ীভাবে জমা থাকে না?          

ক. হার্ডডিস্কে       খ. রমে

গ. র‌্যামে             ঘ. প্রসেসরে

৮. লেখা কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাইলে কোন ডিভাইসটি ব্যবহার করতে হয়?

ক. প্রসেসর                     খ. র‌্যাম

গ. হার্ডডিস্ক ড্রাইভ            ঘ. রম

৯. র‌্যাম কোন ধরনের মেমোরি?

ক. স্থায়ী              খ. অস্থায়ী

গ. কোনোটিই নয় ঘ. উভয়ই

১০. কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য কী ব্যবহার করা হয়?

ক. হার্ডড্রাইভ       খ. সিডি

গ. র‌্যাম              ঘ. পেনড্রাইভ

১১. মেমোরিতে তথ্যগুলো কীভাবে সাজানো থাকে?

ক. বড় থেকে ছোট আকার

খ. ক্রমানুসারে

গ. ছোট থেকে বড় আকারে

ঘ. এলোমেলোভাবে

উত্তর

১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. খ