‘নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে তুলতে অধ্যাপক মোজাফ্ফর আহমদ অনুকরণীয়’

ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় ন্যাপের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি জননেত্রী আইভি আহমেদ।  অনুষ্ঠান পরিচালনা করেন ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

ন্যাপনেত্রী আইভি আহমেদ বলেন, ‘শুধু কথায় নয়, সত্যিকারভাবে আদর্শবাদী রাজনীতির চর্চায় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, কল্যাণকামী রাষ্ট্র গড়ে তুলতে পারে। এ ক্ষেত্রে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে  তুলতে অধ্যাপক মোজাফ্ফর আহমদ অনুকরণীয় ব্যক্তিত্ব।

আইভি আহমদ আরও বলেন, আদর্শের বাতিঘর হয়ে চিরদিন সমাজে আলো জ্বালাবেন মহান নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদ। তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। আইভি আহমেদ বলেন, মুখে ন্যায় নীতির কথা বলা হলেও কার্যত রাজনীতি এখন এক ধরনের বাণিজ্যে পরিণত হয়েছে। ফলে সামাজিক অবক্ষয়, খুন, দুর্নীতি বেড়েছে। সুষ্ঠু পরিকল্পনার অভাব ও সমন্বয়হীনতার কারণে করোনার অভিঘাত গ্রামে গিয়ে পৌঁছেছে। জাতি হিসেবে আমাদেরকে করোনা নিয়ন্ত্রণে জয়ী হতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দ্রুত টিকা দান প্রতিরোধের উপায়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. আবদুর রহমান, লুৎফর রহমান রন্জু, কাজী সিদ্দিকুর রহমান, মাস্টার নুরুল ইসলাম, আশিষ দাস গুপ্ত, মোহাম্নদ আলী ফারুক, যুক্তরাজ্য ন্যাপ সভাপতি আব্দুল আজিজ ময়না মিয়া সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ সারথি চক্রবর্তী, ইলিয়াস আহমেদ বিপ্লব, অনিল চক্রবর্তী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাফিজ ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম মোশারফ হোসেন রকেট, কেন্দ্রীয় সদস্য মাস্টার নাছির উদ্দিন, অধ্যাপক শিব প্রসাদ, সাবেক ছাত্র নেতা আলমগীর হায়দার, চট্টগ্রাম ন্যপনেতা আশীষ কুমার শীল, খুলনা জেলা তপন কুমার রায়, দিনাজপুর জেলা তারিক লিটন, নেত্রকোনা জেলা মোজাম্মেল হক বাচ্চু, নীলফামারী জেলা তাহমিদুর রহমান লাইজু, সিলেট জেলা ইসমত ইবনে ইসহাক সানজিদ, নাটোর জেলা শেখ আবদুর রশিদ, জামালপুর জেলা রায়হান রাজ, ঢাকা মহানগর ন্যাপ মোস্তাক আহমেদ, যুব সমিতির আবুল কালাম আজাদ, খায়রুল আলম সোহেল, ছাত্র সমিতির নয়ন ধর প্রমুখ।