কঙ্গোতে যান চলাচলে নিরাপত্তা দিচ্ছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা

জাতিসংঘ অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য ডিআর কঙ্গোর (মনুস্ক) নর্দান সেক্টরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যাপিড ডেপ্লয়েবল ব্যাটালিয়ন (ব্যানআরডিবি)-৪ গত ৭ আগস্ট থেকে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাত থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কনভয় এস্কট পরিচালনা করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কঙ্গোর ইথুরি প্রদেশের আওতাধীন ইরুমু টেরিটরি এলাকায় কয়েক সপ্তাহ যাবৎ বিদ্রোহী সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ সংঘটিত হয়। এ পরিস্থিতিতে ইথুরি প্রদেশের সম্মানিত গভর্নর সব সাধারণ জনগণের নিরাপত্তা বিধানের স্বার্থে ফোর্স কমান্ডার ও নর্দান সেক্টর কমান্ডারকে কনভয় এস্কট প্রদানের জন্য অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট থেকে নর্দান সেক্টরের ব্যানআরডিবি-৪ কমান্ডা হতে লুনা এবং কমান্ডা হতে মাম্বালেঙ্গা চলাচলকারী সব যানবাহন ও জনসাধারণের নিরাপত্তা বিধানের নিমিত্তে কনভয় এস্কট পরিচালনা শুরু করে। সেই সঙ্গে ফোর্স ইন্টারভেনশন ব্রিগেড সংযোগ সড়কে নিরাপত্তা বিধান অব্যাহত রাখে।