‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধুর আদর্শ ও পল্লী সঞ্চয় ব্যাংক’ শীর্ষক আলোচনা সভা গতকাল সোমবার বিকেলে জুম ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আকরাম আল হোসেন সভাপতিত্ব করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয় ও জেলা কার্যালয় শাখার কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।