শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করাসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল সোমবার ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজউল্লাহ বলেন, প্রায় ৫৫০ দিন ধরে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বিশে^র আর কোনো দেশে এত দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল না। শিক্ষামন্ত্রী ফেব্রুয়ারি মাসে বলেছিলেন তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কিন্তু সেই তিন মাস পেরিয়ে গেলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়নি। কবে খুলে দেওয়া হবে তার কোনো নিশ্চয়তা নেই। একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এ দেশের শিক্ষার্থীরা।’