ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে ৩টার দিকে টঙ্গীর মৃত্তিবাড়ি শ্মশানঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো টঙ্গীর মৃত্তিবাড়ি এলাকার সজিব ওরফে কেরান্সি সজিব (২৪) ও মুন্সীগঞ্জ জেলার মাক্কাহাটি গ্রামের বাবু (২৬)। এর মধ্যে বাবু টঙ্গীর এরশাদনগর এলাকায় বাস করত।
পুলিশ জানায়, একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ওই দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চাপাতি, ছোড়া, হাতুড়ি, সøাইরেঞ্জ ও একটি হ্যাকসো ব্লেড উদ্ধার করা হয়।