অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তির পাশে পুনাক ও পুলিশ

অসুস্থ এক প্রতিবন্ধী ব্যক্তিকে ফুটপাত থেকে তুলে পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ওই ব্যক্তির নাম খোকন। 

পুনাকের ফেইসবুক পেজে জনৈক জুবায়ের শামীমের তথ্যের সূত্র ধরে খোকনকে খুঁজে বের করতে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সীকে অনুরোধ করেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

পরে তাকে শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার ভবনের সামনে থেকে উদ্ধার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এ মুহূর্তে পচন ধরা পায়ের অপারেশন জরুরি নয়। শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।