বুধবার ‘২য় বারোয়ারি মহোৎসব ২০২১’ শুরু করছে এসডিএস

স্টুডেন্টস ডিবেটিং সোসাইটি’ (এসডিএস) বুধবার ‘২য় বারোয়ারি মহোৎসব ২০২১’ শুরু করতে যাচ্ছে।

এসডিএস জানায়, ‘আমরা নবীন তেজ প্রদীপ্ত বীর তরুণ/ বিপদ-বাধার কণ্ঠ ছিড়িয়া শুষিব খুন’- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার চরণ দুটি আজ সমগ্র বৈশ্বিক প্রেক্ষাপটে যুগান্তকারী। স্বদেশের কল্যাণ কামনায় যেকোনো সংকটময় পরিস্থিতিতে তরুণ সমাজকে জ্বলে উঠতে হবে যুক্তির প্রখরতায়। আর তাই, তারুণ্যের শক্তির মাঝে যুক্তির চেতনাকে উজ্জীবিত করতে গঠিত হয়, ‘স্টুডেন্টস ডিবেটিং সোসাইটি’ (এসডিএস)। যা একটি বিতর্ক কেন্দ্রিক অরাজনৈতিক সংগঠন।

এসডিএস জানায়, ২০২০ সালের ১৪ জুন ‘মননে যুক্তি ,বিশ্বাসে চেতনা’ এ মূলমন্ত্র ধারণ করে শুরু হয় আমাদের পথচলা।

সংগঠনটির সভাপতি মো. নাফিজ ইকবাল বলেন, ‘করোনাকালে শিক্ষার্থীদের সৃজনশীলতার পূর্ণ বিকাশ ঘটাতে এবং একটি যুক্তিবাদী জাতি বিনির্মাণই আমাদের লক্ষ্য’।

সংগঠনটির সাধারণ সম্পাদক লামিসা মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ববোধ জাগ্রতকরণের জন্য আমরা দেড় বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছি’।

সংগঠনটি সংসদীয়, সনাতনী, রম্য, আঞ্চলিক বিতর্ক আয়োজনের পাশাপাশি বুধবার (২৫ আগস্ট) থেকে আয়োজন করতে যাচ্ছে ‘২য় বারোয়ারি মহোৎসব ২০২১’ যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।