দেশে করোনা মহামারী শুরুর পর থেকেই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইন ক্লাস চালু করে নিরবচ্ছিন্নভাবে তা বহাল রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনলাইন ক্লাসের পরিসংখ্যানে সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে এইউবি। এ ছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় চলতি শিক্ষাবর্ষের ফল সেমিস্টারে ভর্তিতে ‘১০০% করোনা ওয়েভার’ শিরোনামে ফুল ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তি।