করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) টিকাগ্রহণ করেন তিনি। দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ জুলাই মডার্নার প্রথম ডোজ টিকা নেন রিজভী। গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। দুই মাস রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ না হয়ে বাসায় ফেরেন রিজভী। বাসায় থেকেই দলের চিকিৎসকদের পরামর্শে করোনা-পরবর্তী চিকিৎসা নেন তিনি।