জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি

করোনা পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়া স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষ  (বিশেষ) চলমান পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd) পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।